চট্টগ্রামে বৃষ্টির হানা, ১৯.২ ওভারে বাংলাদেশ ২০৭

স্টাফ রিপোর্টার »

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির হানা। এতে আপাতত বন্ধ খেলা। বৃষ্টির আগে ১৯ দশমিক ২ ওভার ব্যাট করে ৫ উইকেটে হারিয়ে ২০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।

সোমবার (২৭ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা।

ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ছিলেন বাংলাদেশি ব্যাটাররা। পাওয়ারপ্লেতে লিটন দাস ও রনি তালুকদার মিলে গড়েছেন বড় জুটি। তবে ১৪ ওভার শেষে দলীয় ১৫৪ রানে রনির বিদায়ে গতি কমে রানের। এতে শঙ্কা জাগে দুইশ ছাড়ানো নিয়েও। শেষ বেলায় সেই শঙ্কা দূর হয় সেই আতঙ্ক। ক্রেইগ ইয়াংকে ছক্কা মেরে সেই মাইলফলক পাড় করেন তাওহিদ হৃদয়।

তবে শেষ ওভারের ২ বল শেষ হতেই নামে বৃষ্টি। সে কারণে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টির আগ পর্যন্ত ১৯.৩ ওভার ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ২০৭ রান। হারিয়েছে তারা ৫ উইকেট। ১৩ বলে ৩ চারে ২০ রান করে সাকিব ও ১ বলে চার রান করে অপরাজিত আছেন মেহেদি হাসান মিরাজ।

লিটন দাস ২৩ বলে ৪৭ রান করে আউট হয়েছেন। ফেরার আগে চারটি চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি। তবে অন্য ওপেনার রনি তালুকদার টিকে ছিলেন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি। ৩৮ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৭ রান করে আউট হয়েছেন রনি। তার আগে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। ১৩ বলে ১৪ রান করেন তিনি।

ব্যাট হাতে নেমে দারুণ খেলেছেন শামীম হোসেন পাটোয়ারিও। ২০ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ৩০ রান করেন তিনি। পরে ক্যাচ আউট দিয়ে ফিরেন তিনি। এছাড়া হৃদয় ৮ বলে ১৩ রান করেন আউট হন।

আইরিশদের পক্ষে ৪৫ রান দিয়ে দুটি উইকেট শিকার করেছেন ক্রেইগ ইয়াং। এছাড়া গ্রাহাম হিউম, মার্ক অ্যাডায়ার ও হেরি টেক্টর প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেছেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »