স্বাধীনতা দিবস উপলক্ষে আকরাম-বাশারদের লড়াই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারো জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। যেখানে লাল আর সবুজ নামে দুটি দলে ভাগ হয়ে মাঠে নামবে সাবেক তারকা ক্রিকেটাররা।

আজ রোববার (২৬ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টেন ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করবে লাল ও সবুজ দল। আজ দুপুর আড়াইটায় শুরু হবে এই ১০ ওভারের ম্যাচ।

স্বাধীনতা দিবস উপলক্ষে এই প্রদর্শনী ম্যাচের জন্য শনিবার (২৫ মার্চ) দু’দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে।

বাংলাদেশ লাল দল: মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, কাজী হাবিবুল বাশার সুমন, নিয়ামুর রশিদ রাহুল, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলী খান সুমন, হাসানুজ্জামান ঝড়ু, এহসানুল হক সিজান, তালহা জুবায়ের, সফিউদ্দীন আহমেদ বাবু, খান আব্দুর রাজ্জাক।

কোচ: দিপু রায় চৌধুরী। ম্যানেজার: মোহাম্মদ আলী।

বাংলাদেশ সবুজ দল: হান্নান সরকার, শাহরিয়ার নাফীস, আতহার আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন (উইকেটকিপার), খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ আলম, নাজমুল হোসেন, মিজানুর রহমান বাবুল, ফাহিম মুন্তাসির সুমিত, হাসিবুল হোসেন শান্ত।

ম্যানেজার: রকিবুল হাসান।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »