নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই অনলাইন টিকিটের যুগে পা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজের পর এবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি। আজ ২৫ মার্চ শনিবার দুপুর ২ টা থেকে অনলাইনে পাওয়া যাবে ২৭ মার্চের সিরিজের প্রথম ম্যাচের টিকিট।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকী ম্যাচগুলো শুরু হওয়ার আগের দিন টিকিট অনলাইনে পাওয়া যাবে।https://ticket.tigercricket.com.bd/ ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
নিবন্ধন করতে লাগবে জাতীয় পরিচয়পত্র ও সচল মোবাইল নাম্বার। একটি নিবন্ধিত একাউন্ট থেকে সর্বোচ্চ ২ টি টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইনে টিকিট ক্রয় করার পর সেটা সংগ্রহ করতে হবে কালেকশন বুথ থেকে (ম্যাচের পূর্বের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৫ টা)।
এমএ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে টিকিট নিতে দরকার পড়বে টিকিট কোড ও জাতীয় পরিচয়পত্র।
এছাড়া বিটেক সার্কেলের সাগরিকা টিকিট কাউন্টার ও এমএ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে ম্যাচের দিন ও তার আগের দিন টিকিট ক্রয় করা যাবে।
এস.আর/নিউজক্রিকেট২৪
