নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৯২ রানে আটকে দিয়ে ১৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আফগান।
৪ জন অভিষিক্ত ক্রিকেটার, দীর্ঘদিন বাদে দলে ফেরা ৪ ক্রিকেটার নিয়ে অনেকটা নতুন দল নিয়ে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯২ রান করতে পারে দলটি।
আফগানদের পক্ষে ২ টি করে উইকেট শিকার করেন ফজলহক ফারুকি, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবি। ১ টি করে শিকার আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক ও রাশিদ খানের।
জবাবে ব্যাট করতে নেমে শুরুও ভালো হয়নি আফগানিস্তানের। অভিষিক্ত ইহসানউল্লাহ প্রথম ওভারেই নেন দুই উইকেট। ৪৫ রানে যখন আফগানদের ৪র্থ উইকেটের পতন হয় খেলে তখন ৯.৪ ওভার শেষ। রান নিয়ন্ত্রণে রাখছিলেন পাকিস্তানি বোলাররা। তবে অভিজ্ঞ মোহাম্মদ নবি নাজিবউল্লাহ জাদরানকে সাথে নিয়ে এগিয়ে যান। এতে ১৭.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
নবি ৩৮ বলে ৩ চার ও ১ ছয়ে ৩৮ রান করে অপরাজিত থাকেন। ২৩ বলে ২ চারে ১৭ রান করে অপরাজিত থাকেন নাজিবউল্লাহ জাদরান। দারুণ খেলে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ নবি।
পাকিস্তানের পক্ষে ২ উইকেট শিকার করেছন ইহসানউল্লাহ। ১ টি করে শিকার নাসিম শাহ ও ইমাদ ওয়াসিমের।
এস.আর/নিউজক্রিকেট২৪
