চ্যাম্পিয়ন এশিয়া লায়ন্স, ফাইনালে ম্যাচসেরা রাজ্জাক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

লেজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সের ফাইনালে গতকাল দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া লায়ন্স। ফাইনালে স্পিন ভেল্কি দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।

এবারের আসের যে কয়টি ম্যাচে অংশ নিয়েছেন, সবগুলোতেই মিতব্যয়ী বোলিং করেছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক রাজ্জাক। ফাইনালে রাজ্জাকের ঘূর্ণিতেই ওয়ার্ল্ড জায়ান্টস দলকে অল্প রানে আটকে দেয় এশিয়া লায়ন্স। আর এতেই ব্যাটারদের দায়িত্বশীলতায় ৭ উইকেটের জয় পেয়েছে রাজ্জাকের দল।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রানের সংগ্রহ করে ওয়ার্ল্ড জায়ান্টস। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৩ বল বাকি থাকতেই ১৬ দশমিক ১ ওভারে ৭ উইকেটের জয় পায় এশিয়ান লায়ন্স।

ফাইনালে ম্যাচসেরা হয়েছেন রাজ্জাক। এছাড়া টুর্নামেন্ট সেরা হয়েছেন উপল থারাঙ্গা।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »