তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়লেন আফিফ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও সিরিজের শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ম্যাচের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন। সর্বশেষ দলে থাকা শরিফুল ইসলামও কোনো ম্যাচ না খেলেই জায়গা হারালেন।

আগামী ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে আয়ারল্যান্ড ও বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৩৪৯ রান তুললেও পরে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এক ম্যাচের জন্য এত বড় দল রেখে লাভ নেই। ওরা যেহেতু খেলবে না, অযথা এখানে না থেকে ঢাকা লিগের ম্যাচ খেলুক, ওদের জন্যই ভালো হবে। টি-টোয়েন্টি দলের বিবেচনায় ওরা থাকবে, পরের সিরিজেও বিবেচনায় থাকবে।’

শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং জাকির হাসান।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »