ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় হার বাংলাদেশি যুবাদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আবুধাবিতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আবারও হারের দেখা পেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২ ছক্কা ও ৩ চারে ৫০ রান করেন আহরার। ৩৭ বলে ৩ ছক্কা ও ২ চারে ৪০ রান করে জিশান। এতে ৮ উইকেট হারিয়ে ২২৯ রান করে বাংলাদেশ।

শ্রীলঙ্কা জয়ে দারুণ ভূমিকা রেখেছে কাপুরুবান্দারা ও জয়াবর্ধনের ৯৫ রানের উদ্বোধনী জুটি। ১ ছক্কা ও ৯ চারে ৫২ রান করেন কাপুরুবান্দারা। দলকে জয়ের দুয়ারে পৌঁছে দিয়ে জয়াবর্ধনে ফেরেন ২ ছক্কা ও ৯ চারে ১০১ রান করে। ৩৩ বল বাকি থাকতেই জয় পেয়েছে লঙ্কানরা।

বল হাতে বাংলাদেশের হয়ে বেশ সফল জিসান আলম। ৭ ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট শিকার করেন এ পেসার।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »