সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়লেন লিটন-শান্ত

দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ২য় ওয়ানডেতে ভালো শুরুর পরও আউট হয়ে সেঞ্চুরির স্বপ্ন ভাঙলেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। লিটন ৭০ ও শান্ত ৭৩ রান করে সাজঘরে ফিরেছেন।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়েছিলো বাংলাদেশের। ওপেনিং জুটিতে ৪২ রান সংগ্রহ করেন তামিম ও লিটন। পাওয়ারপ্লে’র শেষ ওভারের শেষ বলে দুই ব্যাটারের ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে ফিরেন বার্থডে বয় তামিম ইকবাল। তবে আউট হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১৫ হাজার রান পূর্ণ করেছেন বাংলাদেশ অধিনায়ক।

তামিমের আউটের পর দেখেশুনে সফরকারী বোলারদের উপর চড়াও হতে থাকেন লিটন ও শান্ত। দলীয় ১৪৩ রানে ৭০ রান করে লিটন আউট হলে ১০১ রানের পার্টনারশিপ ভাঙ্গে। গত ম্যাচে ৯২ রান করা সাকিব আজ ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। দলীয় ১৮২ রানে হোমির বলে আউট হন তিনি। সাকিবের বিদায়ের পর দারুণ খেলা শান্তও ৭৩ রান করে হোমির ২য় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০২ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহীম ১০* ও তাওহিদ হৃদয় ৩*।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »