দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ২য় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। আজও আইরিশ অধিনায়কের কাছে টসে হারলেন তামিম ইকবাল। দুটো দলেই রয়েছে পরিবর্তন। মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন হাসান।
অন্যদিকে, সফরকারীদের একাদশে ঢুকেছেন ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিস। বাংলাদেশের বিপক্ষে আজই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে তার। বাদ পড়েছেন আইরিশ লেগ স্পিনার গ্যারেথ ডেলানি।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে একই মাঠে আয়ারল্যান্ডকে ১৮৩ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ৩৩৯ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৫৫ রানে গুঁটিয়ে যায় আইরিশরা।
বাংলাদেশ দলঃ তামিম ইকবাল (অধি), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উই), তাওহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।
