নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
‘বিশ্বকাপ জয় করা ইংল্যান্ডকে বাংলাওয়াশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইগারদের এ জয় থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে হবে। ’ এ সময় বাংলাদেশ ক্রিকেট দলকে আবারও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
বুধবার (১৫ মার্চ) সকালে শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। গাজীপুরের তেতুইবাড়ির কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশ করেছে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ইংলিশদের ১৬ রানে হারিয়ে যেকোনো ফরম্যাটে তাদের বিপক্ষে প্রথমবারের মতো এমন কীর্তি গড়েছে বাংলাদেশ।
মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে হোয়াইটওয়াশের লক্ষ্যে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের ব্যাটিংয়ে দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেটে হারিয়ে ১৫৮ রানের সংগ্রহ করে সাকিব আল হাসানের দল। জবাবে রান তাড়া করতে নেমে তাসকিন আহমেদ-মোস্তাফিজদের দারুণ বোলিংয়ে ৬ উইকেটে ১৪২ রানে থেমেছে ইংল্যান্ডের ইনিংস।
এতে ইংলিশদের ১৬ রানে হারিয়ে সিরিজও ৩-০ ব্যবধানে জিতল বাংলার দামাল ছেলেরা। সেই সাথে একাধিক ম্যাচের সিরিজে নবম সিরিজ ও চতুর্থবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।
এস.আর/নিউজক্রিকেট২৪
