নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রেয়াস আইয়ার আইপিএলের শুরুতে খেলতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। নিয়মিত অধিনায়ক আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নতুন অধিনায়ক খোঁজতে শুরু করছে কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একটি পোস্ট নিয়ে অনেক এমনটাই ধারণা করছে। কেকেআর বাংলাদেশের লিটন দাসকে নিয়ে এমনই ইঙ্গিত দিয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৫৭ বলে ৭৩ রান করেন লিটন দাস। এরপরেই কেকেআর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে উচ্ছ্বসিত প্রশংসা করা করেছে লিটনের। এবারই প্রথম আইপিএলে দল পেয়েছেন টাইগার ওপেনার লিটন দাস। এবারের আইপিএলের নিলামে ৫০ লক্ষ টাকা দিয়ে লিটনকে দলে নিয়েছে কেকেআর। উইকেটরক্ষক এবং ব্যাটার দুই দিকেই বেশ দক্ষ লিটন। যার ফলে তাকে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে কেকেআরের অধিনায়ক শ্রেয়াস আয়ারের চোট। তিনি আসরের শুরুতে খেলতে না পারলে কোলকাতাকে নেতৃত্ব দেবেন কে? সেই নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আন্দ্রে রাসেল, টিম সাউদি বা নীতিশ রানাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে লিটন বা সাকিবকে দায়িত্ব দেওয়ার ভাবনা কেকেআর-এর আছে কিনা, সেটা বড় আলোচনার বিষয়।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন যে, আইপিএলের জন্য সাকিবরা এখনও বিসিবির থেকে ছাড়পত্র নেননি। আইপিএল খেলতে ভারতে আসার ভিসার জন্যেও আবেদন করেননি তারা।
তবে হাতে এখনও সময় রয়েছে। তাই আইপিএল শুরুর আগেই যে তারা আসবেন না, এমন নয়। সে ক্ষেত্রে লিটনকে অধিনায়ক করতে অসুবিধা থাকবে না কলকাতার। তবে শ্রেয়সের যা অবস্থা, তাতে এপ্রিলের শেষ পর্যন্ত সম্ভবত তাকে পাবে না কেকেআর। সে ক্ষেত্রে নতুন অধিনায়কের দরকার কলকাতা নাইট রাইডার্সের।
এস.আর/নিউজক্রিকেট২৪
