নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টির বিশ্ব বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশ করার লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের ব্যাটিংয়ে দৃঢ়তায় বাংলাওয়াশের লক্ষ্যে ইংল্যান্ডকে ১৫৯ রানের ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে সাকিব আল হাসানের দল।
আজ মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে হোয়াইটওয়াশের লক্ষ্যে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৫৮ রান। এতে টাইগারদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৫৯ রান।
ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন লিটন দাস ও রনি তালুকদার। তবে বেশি সময় মাঠে থাকতে পারেননি রনি। আদিল রশিদের বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ২৪ রান।
ব্যাট হাতে দারুণ খেলে ফিফটির দেখা পেয়েছেন লিটন। ৫৭ বলে ৭৩ রানের ব্যক্তিগত সংগ্রহের পথে ১০টি চার ও একটি ছক্কা মারেন তিনি। শুরুটা দারুণ করলেও পরে বেশি রান করতে পারেননি নাজমুলও। প্রথম ২১ বলে ৩২ রান করা নাজমুল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৬ বলে ৪৭ রানে। সাকিব ৬ বল খেলে ৪ রান করেছেন।
ইংলিশদের হয়ে ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৩ রান দিয়ে একটি উইকে শিকার করেছেন রশিদ। এছাড়া ৩ ওভারে ২১ রান দিয়ে আরেকটি উইকেট শিকার করেছেন ক্রিস জর্ডান।
এস.আর/নিউজক্রিকেট২৪
