স্টাফ রিপোর্টার »
প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে কোনো ফরম্যাটে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। এবার টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লক্ষ্যে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটায় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জস বাটলারদের মুখোমুখি হতে যাচ্ছে সাকিব আল হাসানের দল।
এর আগে রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে সিরিজ জয়ের পরে বাংলাদেশের লক্ষ্য চিন্তা কিংবা চেতনা এখন একটাই, ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা।
বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।
এস.আর/নিউজক্রিকেট২৪
