নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। আফগানের সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে নিয়মিত অধিনায়ক বাবর আজমকে। এতে সিরিজে নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে বাবর আজমের সহকারীর দায়িত্ব পালন করা শাদাব খানকে।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাবর আজম, ওপেনার মোহাম্মদ রিজওয়ান, পেসার শাহিন শাহ আফ্রিদি, ফাখর জামান এবং হারিস রউফদেরকে বিশ্রাম দেয়া হয়েছে। এই সিরিজের জন্য সিনিয়রদের বিশ্রাম দিয়ে ১৮ জনের দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান সুপার লিগে ভালো খেখে জাতীয় দলে জায়গা পেয়েছেন সাইম আইয়ুব, তৈয়ব তাহির, জামান খান এবং ইহসানুল্লাহ। পিএসএলে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন ইহসানুল্লাহ। পেশোয়ার জালমির হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন আইয়ুব। পিএসএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন জামান।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: শাদাব খান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজম খান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, ইফতেখার আহমেদ, ইনসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সায়েম আইয়ুব, শান মাসুদ, তায়েব তাহির এবং জামান খান।
