ইংলিশদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে কোনো ফরম্যাটে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় টাইগারদের। এবার শেষ ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়তে চায় বাংলাদেশ।

আজ মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটায় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জস বাটলারদের মুখোমুখি হতে যাচ্ছে সাকিব আল হাসানের দল।

এর আগে রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে সিরিজ জয়ের পরে বাংলাদেশের লক্ষ্য চিন্তা কিংবা চেতনা এখন একটাই, ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। সেই লক্ষ্যেই আজ শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তিনি বলেন, জেতার দিকেই মনোযোগ থাকবে। অবশ্যই আমরা জিততে চাইব। সেটার মাধ্যমে আমরা যদি দুই বা একটা বদল আনতে পারি, সেটা দল করতে পারে।

বাশার বলেন, আমার মনে হয় দলও এখন প্রস্তুত, যেকোনো কন্ডিশনে আমরা জিততে চাই। কন্ডিশনের সুবিধা সবসময় নিতে চাই না। এই মনোভাবই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »