নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। আইপিএলের জন্য ওয়ানডে সিরিজে বেশ কয়েকজন নিয়মিত তারকা ক্রিকেটারকে পাচ্ছে না কিউইরা। চ্যাড বোয়েস এবং বেন লিস্টার হলেন নতুন মুখ।
দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে খেলা কেন উইলিয়ামসন, টিম সাউদি, ডেভন কনওয়ে নেই ওয়ানডে দলে। নেই মিচেল স্যান্টনারও। তারা সবাই আইপিএলে চুক্তিবদ্ধ।
২৫ মার্চ প্রথম ওয়ানডের জন্য ফিন অ্যালেন, লকি ফার্গুসন ও গ্লেন ফিলিপসকে পাওয়া যাবে। এরপর আইপিএল খেলতে দেশ ছাড়বেন তারা। টুর্নামেন্টটি শুরু হবে ৩১ মার্চ।
দ্বিতীয় ওয়ানডের আগে দলের সাথে যুক্ত হবেন লিস্টার, মার্ক চ্যাপম্যান ও হেনরি নিকোলস। এছাড়া দলে ফিরেছেন উইল ইয়াং ও টম ব্লান্ডেল। গত এক বছরে ব্লান্ডেল নিউজিল্যান্ডের টেস্ট দলের নিয়মিত সদস্য হলেও ২০২১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের পর আর সাদা বলের ম্যাচ খেলেননি।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া লিস্টারের টি-টোয়েন্টি অভিষেক হয় গত মাসে ভারতের বিপক্ষে। সেই ম্যাচে ২৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। বাওয়েসের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে।
শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, চ্যাড বোয়েস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেন লিস্টার, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
এস.আর/নিউজক্রিকেট২৪
