নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর আগেই চোটের কারণে আরেকজন ক্রিকেটারকে হারাল দক্ষিণ আফ্রিকা। এতে উইন্ডিজ সিরিজ খেলা হচ্ছে না পেস বোলিং অলরাউন্ডার ভিয়ান মুল্ডারের।
ক্যারিবিয়ানদের বিপক্ষে জোহানেসবার্গ টেস্ট চলাকালে অস্বস্তি অনুভব করেন মুল্ডার। এরপরে স্ক্যান করানো হলে ধরা পড়ে তার সাইড স্ট্রেইনের সমস্যা। গত সেপ্টেম্বরের পর ওয়ানডে খেলার হাতছানি ছিল মুল্ডারের সামনে। এখন পর্যন্ত এই সংস্করণে ১২ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
মুল্ডারের বদলি হিসেবে ওয়েইন পার্নেলকে ওয়ানডে দলে যুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। এই ফরম্যাটে ৭২ ম্যাচ খেলে ৯৮ উইকেট শিকার করেছেন এই পেসার। গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজেও খেলেছেন ৩৩ বছর বয়সী এ পেসার।
এর আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে কাইল মেয়ার্সের উইকেট শিকারের পরে উদযাপন করার সময় পায়ে আঘাত পান মহারাজ। স্ট্রেচারে করে তখন তাকে মাঠের বাইরে পাঠানো হয়।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর জানিয়েছে, অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে। এতে আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা অনিশ্চয়তা র সুতোয় ঝুলছে।
এস.আর/নিউজক্রিকেট২৪
