নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। টাইগারদের জয়ে বল হাতে দারুণ ভুমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। এতে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ম্যাচ সেরা হয়েছেন এ পেসার।
ইংলিশদের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে জয়ের পরও আজ দলে এক পরিবর্তন ছিল। শামীম হোসেনের বদলে মিরাজকে দলে ফেরানো হয়। দলে ফিরেই আলোড়ন ছড়ালেন এ পেসার।যেখানে ক্যারিয়ারসেরা বোলিংয়ের দিনে ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন এই অফ স্পিনার।
ম্যাচসেরা হয়ে মিরাজ বলেন, আমি দারুণ খুশি। অনেক দিন পর টি-টোয়েন্টি খেলতে নেমে কিছুটা দ্বিধান্বিত ছিলাম, তবে সবাই সমর্থন দিয়ে গেছে। উইকেট অনুকূলে থাকায় নিজের কাজটা করতে পেরেছি।
ইংল্যান্ড প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১১৭ রান করেছিল জস বাটলারের ইংল্যান্ড। জবাবে ইংল্যান্ডের দেওয়া ১১৮ রানের টার্গেট ১৮.৫ ওভারে ৪ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় টাইগার বাহিনী। এতেই তিন ম্যাচ সিরিজে টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় করেছে টাইগাররা।
