নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইংলিশদের বিপক্ষে ব্যাট হাতে তেমন একটা সফল ছিলেন না মিডল অর্ডার এই ব্যাটার। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তাকে বিশ্রামে পাঠানো হয়েছে।
রোববার (১২ মার্চ) আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুই ম্যাচের জন্য তামিম ইকবালকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেটে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে শুরু হবে আইরিশদের সফর। সিরিজের প্রথম ম্যাচ ১৮ মার্চ মাঠে গড়াবে। এছাড়া বাকী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। তবে সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং জাকির হাসান।
