বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশে সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলতে আজ রবিবার ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিলেটে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে শুরু হবে আইরিশদের সফর। সিরিজের প্রথম ম্যাচ ১৮ মার্চ মাঠে গড়াবে। এছাড়া বাকী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। তবে সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়।

এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরী চট্টগ্রামে যাবে আয়ারল্যান্ড ও বাংলাদেশে। সেখানে সিরিজের ম্যাচ তিনটি যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি ৪ এপ্রিল মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজের চূড়ান্ত সূচি
১ম ওয়ানডে- ১৮ মার্চ, সিলেট (দুপুর ২টা)
২য় ওয়ানডে- ২০ মার্চ, সিলেট (দুপুর ২টা)
৩য় ওয়ানডে- ২৩ মার্চ, সিলেট (দুপুর আড়াইটা)

১ম টি-টোয়েন্টি- ২৭ মার্চ, চট্টগ্রাম (দুপুর ২টা)
২য় টি-টোয়েন্টি- ২৯ মার্চ, চট্টগ্রাম (দুপুর ২টা)
৩য় টি-টোয়েন্টি- ৩১ মার্চ, চট্টগ্রাম (দুপুর ২টা)

একমাত্র টেস্ট- ৪-৮ এপ্রিল, মিরপুর-ঢাকা (সকাল ১০টা)।

আয়ারল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ফিওন হ্যান্ড।

আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস, ব্যারি ম্যাককার্থি, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং ও ফিওন হ্যান্ড।

আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককলাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট ও ফিওন হ্যান্ড।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »