আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দল থেকেই বাদ পড়েছিলেন ডেন ভ্যান নিকার্ক। তবে এর আগে সফলভাবে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বভার পালন করেছিলেন তিনি। তাকে দলে না রাখার বিষয়ে সেই সময় বেশ সমালোচনা তৈরি হয়েছিল। সেই পর্ব শেষ করে সাবেক এই প্রোটিয়া অধিনায়ক বর্তমানে আইপিএলে খেলছেন। সেখান থেকেই দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের খবর।

নিকার্কের অবসরের বিষয়টি এখনও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কাছে স্পষ্ট নয়। আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা দলের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম ঘোষণা করা হবে। এর আগেই বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা করা হবে। তারপরেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অফিসিয়ালি বিষয়টি নিয়ে বিবৃতি দেওয়া হবে। ডেন ভ্যান নিকার্কের তরফেও বিষয়টি নিয়ে এখনও অফিসিয়ালি কিছু বলা হয়নি।

দক্ষিণ আফ্রিকার নারী সিনিয়র দলের দীর্ঘদিনের অধিনায়ক ২৯ বছর বয়সি নিকার্ক। টি-২০ বিশ্বকাপের আগে ফিটনেস পরীক্ষায় ফেল করার কারণে তাকে বিশ্বকাপের দলেই বোর্ডের না রাখার সিদ্ধান্ত ভালোভাবে নেননি তিনি। আর বিশেষজ্ঞদের মতে এই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন প্রায় বছর দুয়েক আগে। ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি।

সাবেক প্রোটিয়া অধিনায়কের স্ত্রী তথা প্রোটিয়াদের এই মুহূর্তে সেরা অলরাউন্ডার মারিজান কাপ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পার্টনারের ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা ও জানান। সেই পোস্টটি আবার ডেন ভ্যান নিকার্ক নিজে রিটুইট করেছেন।

ক্যাপশনে লিখেছেন, ‘কি দারুণ একটা যুগ।’ পরবর্তীতে নিকার্ক টি-২০ বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছিলেন।‌ বর্তমানে তিনি ডব্লুপিএলে খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়ে।

২০০৯ সালে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় নিকার্কের। এরপর তিনি প্রোটিয়া জার্সিতে ১০৭টি ওয়ানডে ম্যাচে ২১৭৫ রান এবং ১৩৮টি উইকেট পান। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি খেলেছেন ৮৬টি ম্যাচ। বিপরীতে তিনি ৬৫ উইকেট ও ১৮৭৭ রান করেছেন। নিজের ক্যারিয়ারের একমাত্র টেস্ট ২০১৪ সালে মাইসোরে ভারতের বিরুদ্ধে খেলেছেন নিকার্ক।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »