স্টাফ রিপোর্টার »
বর্তমান সময়ে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। সবশেষ বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন এ পেসার। ক্যারিয়ার শেষে নামের পাশে ৫০০ উইকেট দেখতে চান বলে জানিয়েছেন হাসান।
২০২২ সালে ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন হাসান। এরপরে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবারও জাতীয় দলে ফেরেন এ তরুণ। সবশেষ বিপিএলেও বল হাতে দারুণ খেলেছেন এ পেসার।
চলতি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বল হাতে নিজের সেরাটা দিয়ে প্রতিপক্ষকে আঘাত করেছেন হাসান। যেখানে ১২ বলে করে ৫ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট।
শনিবার (১০ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে মিরপুর শেরে-ই বাংলার মাঠে সংবাদ সম্মেলনে আসেন হাসান। সেখানে তরুণ এই পেসারের কাছে জানতে চাওয়া হয় ক্যারিয়ার শেষে কত উইকেট দেখতে চান নিজের নামের পাশে। ক্যারিয়ার শেষে নামের শেষে দেখতে চান পাঁচশ উইকেট দেখতে চান বলে জবাবে জানান এ তরুণ পেসার।
হাসান বলেন, ‘৫০০ উইকেট অবশ্যই। ’ এরপর তার কাছে জানতে চাওয়া হয় আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে অনুসরণ করেন কি না। জবাবে হাসান বলেছেন, ‘কেউ না। এমনি বোলিং দেখতে ভালো লাগে সবার। ’
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল ১২ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ইংলিশদের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতবে বিশ্বাস হাসানের।
এস.আর/নিউজক্রিকেট২৪
