দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি ঘোষণা, নতুন মুখ পাঁচজন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী পহেলা মে থেকে শুরু হওয়া ২০২৩/২৪ আসরের জন্য পুরুষদের চুক্তিবদ্ধ স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এতে মোট কেন্দ্রীয় চুক্তির সংখ্যা ১৬ থেকে ২০ এ বেড়েছে। যেখানে নতুন পাঁচজন ক্রিকেটার জায়গা পেয়েছেন।

২০২২-২৩ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে ১৬ জন ক্রিকেটার ছিল। তবে এবার তা বেড়ে ২০ সদস্য নিয়ে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা দক্ষিণ আফ্রিকার। যেখানে নতুন হিসেবে চুক্তিতে যুক্ত হয়েছেন পাঁচজন। বিজর্ন ফরটুইন, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেল্টন, সিসান্ডা মাগালা, মার্কো জানসেন প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে।

গতবারের মৌসুমের চুক্তিতে থাকলেও এবার নেই ডোয়াইন প্রিটোরিয়াস, ইয়ানেমান মালান, আন্দিলে ফেলুকওয়ায়ে।

অন্যদিকে, এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি তারকা ব্যাটার রাইলি রুশো, কাইল ভেরেইনে। তবে চুক্তিবদ্ধ দলে ফিরেছেন ওয়েইন পারনেল।

২০২৩/২৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি ক্রিকেটার: টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিজর্ন ফরটুইন, রেজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কিগান পিটারসেন, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, তাব্রাইজ শামসি, ট্রিস্টান স্টাবস এবং র‍্যাসি ভ্যান ডার ডুসেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »