নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশে সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলতে আগামীকাল শনিবার ঢাকায় আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এক মাস আগেই তিন ফরম্যাটের দল ঘোষণা করেছিল তারা। তবে শেষ মুহূর্তে পরিবর্তন নিয়ে শনিবার বাংলাদেশের উদ্দেশে রওয়ানা করছে আইরিশরা।
সিলেটে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে শুরু হবে আইরিশদের সফর। সিরিজের প্রথম ম্যাচ ১৮ মার্চ মাঠে গড়াবে। এছাড়া বাকী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ।
এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরী চট্টগ্রামে যাবে আয়ারল্যান্ড ও বাংলাদেশে। সেখানে সিরিজের ম্যাচ তিনটি যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি ৪ এপ্রিল মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শুরুর আগে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে ১৫ মার্চ মাঠে নামবে আইরিশরা। তবে প্রস্তুতি ম্যাচের ভেন্যু কোথায় হবে তা এখনো জানায়নি বিসিবি।
আয়ারল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ফিওন হ্যান্ড।
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস, ব্যারি ম্যাককার্থি, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং ও ফিওন হ্যান্ড।
আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককলাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট ও ফিওন হ্যান্ড।
এস.আর/নিউজক্রিকেট২৪
