নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এ ফরম্যাটে প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি এমপি।
বৃহস্পতিবার (৯ মার্চ) এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘স্বাধীনতার এ মাসে টাইগারদের এই বিজয় অত্যন্ত মূল্যবান৷ টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সিরিজের বাকি ম্যাচ গুলোতেও লড়াই করে গৌরবোজ্জল বিজয় ছিনিয়ে আনবে বাংলাদেশের দামাল ছেলেরা।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথম ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভারেই সেই লক্ষ্য তাড়া করে জিতে নেয় টাইগাররা।
এস.আর/নিউজক্রিকেট২৪
