বিশ্বচ্যাম্পিয়নদের হারালো টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারালো টাইগাররা। ইংলিশদের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটের জয় পেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ১৫৭ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটের দুরন্ত এক জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

টাইগারদের হয়ে সর্বোচ্চ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৩০ বলে ৮ চারে ৫১ রান করেন শান্ত। সাকিব আল হাসান ২৪ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। এছাড়া তৌহিদ হৃদয় ১৭ বলে ২৪, রনি তালুকদার ১৪ বলে ২১ ও আফিফ হোসেন ১৩ বলে অপরাজিত ১৫ রান করেন।

এর আগে ব্যাট করতে নেমে ইংলিশদের পক্ষে অধিনায়ক জস বাটলার সর্বোচ্চ ৬৭ রান করেন। ৪২ বলে ৪টি করে চার ও ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। ফিল সল্ট ৩৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৪ রান করেন। এছাড়া ১৩ বলে ২০ রান করেছেন বেন ডাকেট। অবশেষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

বাংলাদেশে পক্ষে হাসান মাহমুদ ২ উইকেট শিকার করেছেন। এছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »