নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। এতে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১৫৭ রান।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।
ইংলিশদের পক্ষে অধিনায়ক জস বাটলার সর্বোচ্চ ৬৭ রান করেন। ৪২ বলে ৪টি করে চার ও ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। ফিল সল্ট ৩৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৪ রান করেন। এছাড়া ১৩ বলে ২০ রান করেছেন বেন ডাকেট। অবশেষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
বাংলাদেশে পক্ষে হাসান মাহমুদ ২ উইকেট শিকার করেছেন। এছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।
এস.আর/নিউজক্রিকেট২৪
