ত্রিদেশীয় সিরিজ খেলতে আবু ধাবি যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

নিজস্ব প্রতিবেদক »

ত্রিদেশীয় সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ ৭ মার্চ সন্ধ্যায় আমিরাতের উদ্দেশে রওনা দেবে টাইগার যুবারা।

আসন্ন এ সফরে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সাথে সিরিজটি খেলবেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সফরের আগে দেশে কোনো ক্যাম্প হচ্ছে না যুবাদের।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ১৮ মার্চ প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ২৪ মার্চ আফগানদের বিপক্ষে ২য় ম্যাচ খেলবে টাইগার যুবারা। ২৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে মুুখোমুখি হবে বাংলাদেশ।

আগামী ৩০ মার্চ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে আবু ধাবি ওভাল মাঠে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আশিকুর রহমান শিবলি, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, জিশান আলম, শাহরিয়ার সাকিব (৪ দিনের ম্যাচের অধিনায়ক), আরিফুল ইসলাম, আহরার আমিন (ওয়ানডে অধিনায়ক), শিহাব জেমস, সিয়াম হোসেন দিপু, মুস্তাফিজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, রাফি উজ্জামান রাফি, মারুফ মৃধা, রোহনাত দৌলা বর্ষণ, তানভীর আহমেদ, শাহরিয়া আল আমিন।

স্ট্যান্ডবাই: আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেন্য, জাকারিয়া ইসলাম শান্ত, ইকবাল হাসান ইমন, শিহাব পাহার সাব্বির, মুস্তাফিজুর রহমান।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »