নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে ওয়ানডে থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার ঝাই রিচার্ডসন। চোটের জন্য ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামতে পারবেন না। একই সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলাও অনিশ্চিত এ তারকা পেসারের।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই চোট-আঘাত সমস্যা ভুগিয়ে চলেছেন অস্ট্রেলিয়া ক্রিকেটাররা। একটিও টেস্টে ঘোষিত স্কোয়াডের সব ক্রিকেটার ঠিকভাবে ছিলেন না। চোটের জন্য কাউকে না কাউকে মাঠের বাইরে রাখতে হয়েছে অজিদের। সেই ধারাই এবার ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে ছিটকে গেলেন ঝাই রিচার্ডসন।
বিগ ব্যাশ লিগ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান রিচার্ডসন। চোটের জন্য বিগ ব্যাশের ফাইনাল খেলতে পারেননি তিনি। প্রাথমিকভাবে চোট গুরুতর মনে হয়নি। যদিও বাস্তবে সেই চোটের জন্যই শেফিল্ড শিল্ড ও মার্শ কাপের কোনও ম্যাচে মাঠে নামা হয়নি তার। তবুও রিচার্ডসনকে ভারত সফরের জন্য তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের স্কোয়োডে রাখে অজি নির্বাচকরা। তবে অবশেষে চোট না সারায় ভারতে আসা হচ্ছে না এ তারকা পেসারের।
রিচার্ডসনের বদলি হিসেবে ন্যাথন এলিসকে ভারত সফরে পাঠাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এলিস।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: প্যাট কামিন্স (ক্যাপ্টেন), সিয়ান অ্যাবট, অ্যাস্টন এগর, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, জোশ ইংলিস, মার্নাস ল্যাবুশান, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা ও ন্যাথন এলিস।
এস.আর/নিউজক্রিকেট২৪
