হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন-ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে আজ সোমবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।

সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে বেলা বারোটায় জস বাটলারদের মুখোমুখি হবে তামিম ইকবালের দল।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারেন, মঈন আলি, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »