বাংলাদেশ সিরিজে খেলা হচ্ছে না উইল জ্যাকসের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ এবং টি-টোয়ন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের উইল জ্যাকস। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় বাম পায়ের উরুতে চোট পেয়েছেন তিনি। পুনরুদ্ধার প্রক্রিয়ার জন্য দেশে ফিরে যাচ্ছেন এ অলরাউন্ডার।

উইল জ্যাকসের বাংলাদেশ থেকে দেশে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র।

তিনি বলেন, ঢাকায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় বাম উরুতে চোট পাওয়ায় উইল জ্যাকস বাংলাদেশ সফরের বাকি অংশ থেকে বাদ পড়েছেন। জ্যাকস তার পুনরুদ্ধার শুরু করতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাড়ির পথে বিমান ধরবেন।

বাংলাদেশের বিপক্ষে ইতিমধ্যে ওয়ানডে সিরিজ জিতেছে ইংল্যান্ড। আজ সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে বেলা বারোটায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬  রান করেছেন উইল জ্যাকস। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১ রান করেন তিনি। এছাড়া  দুই ওয়ানডেতে ১১ ওভার বল হাতে ১ টি উইকেট শিকার করেছেন এ অলরাউন্ডার।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »