হোয়াইটওয়াশ এড়াতে চট্টগ্রামে মাঠে নামছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার »

ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। চলতি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই জিতেছে ইংল্যান্ড। তবে আজ সোমবার হোয়াইটওয়াশ এড়াতে চট্টগ্রামে মাঠে নামছে বাংলাদেশ।

সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে বেলা বারোটায় জস বাটলারদের মুখোমুখি হবে তামিম ইকবালের দল।

ঘরের মাটিতে দীর্ঘ ৭ বছর পর সিরিজ হারলো বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হারের পর অনেকটা হতাশ তামিম ইকবালের দল। তবে হোয়াইটওয়াশ এড়াতে গতকাল চট্টগ্রামে অনুশীলনের কমতি রাখেননি ক্রিকেটাররা। সাকিব আল হাসান লম্বা সময় বোলিং করেছেন অনুশীলনে। ঠিকঠাক হচ্ছে কি না তা নিয়েও নেটে ব্যাট করা মুশফিকের কাছে শুনছিলেন।

ঢাকায় প্রথম ২ ওয়ানডে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশে। এখন হোয়াইটওয়াশ এড়াতে চট্টগ্রামে মাঠে নামছে তামিম ইকবালের দল। তবে সিরিজের শেষ ম্যাচে কি ভালো কিছু করে হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »