স্টাফ রিপোর্টার »
মোহাম্মদ আশরাফুল, যাকে বলা হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১ম সুপারস্টার, আজ (শনিবার) সংবাদ মাধ্যমে দিলেন সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। সামনের জাতীয় লিগের পরেই ব্যাট-প্যাড তুলে রাখবেন আশরাফুল।
যার হাত ধরে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া, দক্ষিন আফ্রিকার মত দেশগুলোকে ১ম বারের মত বারের মত হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ, সেই আশরাফুল জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন ২০১৩ রানে।
ক্রিকেটে আশরাফুলের উত্থান ছিল বিশ্বকাপানো। টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুল লিমিটেড ওভারের ক্রিকেটেও ছিলেন তার দিনে যেকোনো দলের জন্য ত্রাস। সেই আশরাফুলের পতনটাও বিতর্কিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ গড়াপেটার দায়ে নিষিদ্ধ হন সব ধরনের ক্রিকেট থেকে।
সেখান আবারও মাঠে ফিরেছিলেন আশরাফুল। তবে আর স্বরুপে তেমন একটা দেখা যায় যায়নি আশরাফুলকে। অবশেষে সংবাদ মাধ্যমে জানিয়ে দিলেন আসন্ন ঘরোয়া ক্রিকেট, ঢাকা প্রিমিয়ার লিগ শেষে সীমিত ওভারের ক্রিকেট এবং জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শেষে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন আশরাফুল।
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের দিনে ব্রাদার্স ইউনিয়ন ছেড়ে মোহামেডানে আসা আশরাফুল সাংবাদিকদের সামনে বলেন, ” এটিই হবে সীমিত ওভারের ক্রিকেটে আমার শেষ টূর্ণামেন্ট। এরপর সামনের যে এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ), বিসিএল ( বাংলাদেশ ক্রিকেট লিগ) সেগুলো হবে লংগার ভার্সনে আমার শেষ খেলা। “
