নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
উইমেন্স প্রিমিয়ার লিগের (নারী আইপিএল) প্রথম আসর আজ প্রথম মাঠে গড়াতে যাচ্ছে। এই টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মেন্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন টেনিস তারকা সানিয়া মির্জা। নতুন দায়িত্ব পালন করতে ব্যাঙ্গালুরু দলের সঙ্গে যোগ দিয়েছেন ৩৬ বছর বয়সী এই ভারতীয় টেনিস তারকা।
আজ শনিবার (৪ মার্চ) রাত ৮টায় মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পর্দা উঠছে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মেন্টর হিসেবে দলের সাথে যুক্ত হয়েই ক্রিকেটারদের সঙ্গে অনেকটা সময় কাটাতে দেখা যায় সানিয়াকে। আগামীকাল রোববার ৫ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আরসিবি। সেইদিন দলের সাথেই থাকবেন সানিয়া।
সদ্য সাবেক হওয়া ৬ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সানিয়া মির্জা। সম্প্রতি দুবাই ওপেন খেলে টেনিসকে বিদায় জানিয়েছেন এই ভারতীয় টেনিস তারকা।
এস.আর/নিউজক্রিকেট২৪
