শেষ ওয়ানডেতে নেই শামীম পাটোয়ারী

স্টাফ রিপোর্টার »

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে দলে নেই শামীম হোসেন পাটোয়ারী। এর আগে দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়ানোর আগে বৃহস্পতিবার বাংলাদেশের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন তিনি। তবে শুক্রবার সেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামা হয়নি এই ব্যাটারের।

শুক্রবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পর রাত ১০ টার দিকে তৃতীয় ওয়ানডে ম্যাচের স্কোয়াড থেকে শামীম পাটওয়ারীকে বাদ দেওয়ার কথা জানিয়েছে বিসিবি।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »