নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছে টাইগাররা। তবে সেই হারের কারণ জানালেন প্রোটিয়া অধিনায়ক।
শুক্রবার (৩ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিংয়ের নেয় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৬ রানের সংগ্রহ গড়ে ইংল্যান্ড। বিশাল সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৯৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের প্রথম ওভারেই দুই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর ৯ রানে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকরা। ম্যাচ হারের জন্য অবশ্য দ্রুত উইকেট হারানোকে দায়ী করছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘আপনি যখন প্রথম ২-৩ ওভারে তিনটি উইকেট হারান, তখন এটি খুব কঠিন হয়ে যায়। আমি এবং সাকিব নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছি। আমার শটটি আজ বের হয়নি কিন্তু আমি অনুভব করেছি যে আমরা যখন ৩০০-এর বেশি তাড়া করছিলাম তখন এভাবেই খেলতে হতো। সাকিব যে অভিপ্রায় দেখিয়েছিল তা ভাল ছিল, কিন্তু দুঃখের বিষয় সেটি স্থায়ী হয়নি।’
আগামী ৬ মার্চ চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। তবে সিরিজের শেষ ওয়ানডেতে জেতার লক্ষ্যের কথা বলেছেন তামিম, ‘তবে আমরা সিরিজটা ভালোভাবে শেষ করতে চেষ্টা করব।’
এস.আর/নিউজক্রিকেট২৪
