মোহামেডানের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করলেন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে চুক্তিতে স্বাক্ষর করেছেন সাকিব আল হাসান। আজ ৪ মার্চ সকাল ১০ টায় মোহামেডানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ডিপিএলের গত আসরেও মোহামেডানের সঙ্গে চুক্তি করেছিলেন সাকিব। তবে সেইবার তার দল সুপার লিগে উঠতে না পারার কারণে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলেছিলেন তিনি।

ডিপিএলের এবারের আসর শুরুর আগে চলছে ডিপিএলের দল-বদল। যেখানে পছন্দের ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড বানাতে শুরু করেছে দলগুলো।

ডিপিএলের এবারের আসর শুরু হবে ১৫ মার্চ থেকে। ১৪ মার্চ পর্যন্ত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজ খেলবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরের দিনই মাঠে গড়াবে ডিপিএল।

এবারের ডিপিএলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও বিকেএসপিতে অনুষ্ঠিত হবে অধিকাংশ ম্যাচ। বিকল্প ভেন্যু রাখা হয়েছে নারায়নগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামকে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »