ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলো বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংলিশদের দেওয়া ৩২৭ রান তাড়া করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯৪ রান করে বাংলাদেশে। এতে ১৩২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

শুক্রবার (৩ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিংয়ের নেয় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৬ রানের সংগ্রহ গড়ে ইংল্যান্ড। বিশাল সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৯৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন সাকিব আল হাসান। যেখানে ৬৯ বলের ইনিংসে ছিল ৫ চার। তামিম ৬৫ বলে ৩৫, মাহমুদউল্লাহ ৪৯ বলে ৩২ রান করেন। এছাড়া আফিফ হোসেন ২৩ ও ২১ রানের ইনিংস খেলেন তাসকিন আহমেদ।

বল হাতে ইংল্যান্ডের হয়ে কারেন ৬.৪ ওভারে ৪ উইকেট শিকার করেন। আদিল রদিশ ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ খেলেছেন ইংল্যান্ডের ব্যাটাররা। ইংলিশদের হয়ে ব্যাট হাতে রয় দারুণ খেলেছেন। যেখানে ১২৪ বলে ১৮ চার ও ১ ছক্কায় ১৩২ রানের ইনিংস খেলেছেন তিনি। বাটলার ৬৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলেন। মইন ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৪২ রান। শেষ দিকে স্যাম কারান ১৯ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন।

বল হাতে বাংলাদেশের হয়ে একাই ৩টি উইকেট শিকার করেছন পেসার তাসকিন আহমেদ। এছাড়া মেহেদি হাসান মিরাজ ২টি এবং সাকিব ও তাইজুল একটি করে উইকেট শিকার করেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »