আরও একটি মাইলফলক স্পর্শ করলেন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে মাঠে নেমে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের সাকিব আল হাসান। দেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন এ তারকা অলরাউন্ডার।

আজ (শুক্রবার) মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেম। সেই দিনই সাকিবের ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে বাংলাদেশের হয়ে মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।

আজ ৪২৭তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন তিনি। এটি মুশফিকের ২৪১তম ওয়ানডে। এছাড়া ৮৪ টেস্ট এবং ১০২টি টি-টোয়েন্টি খেলেছেন উইকেটরক্ষক এ ব্যাটার।

২০০৬ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিবের। আজ ২২৬তম ওয়ানডে খেলতে নেমেছেন তিনি। এছাড়া দেশের হয়ে ৬৫ টেস্ট এবং ১০৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »