বাংলাদেশকে পাহাড় সমান টার্গেট দিলো ইংল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে বড়স্কোরের টার্গেট দিলো ইংল্যান্ড। ওপেনার জেসন রয়ের অনবদ্য সেঞ্চুরি ও অধিনায়ক বাটলারের ঝড়ো হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ৩২৬ রানের পুঁজি সফরকারীদের। এতে বাংলাদেশকে ৩২৭ রানের টার্গেট দিয়েছে ইংলিশরা।

শুক্রবার (৩ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিংয়ের নেয় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৬ রানের সংগ্রহ গড়ে ইংল্যান্ড।

ইংলিশদের হয়ে ব্যাট হাতে রয় দারুণ খেলেছেন। যেখানে ১২৪ বলে ১৮ চার ও ১ ছক্কায় ১৩২ রানের ইনিংস খেলেছেন তিনি। বাটলার ৬৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলেন। মইন ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৪২ রান। শেষ দিকে স্যাম কারান ১৯ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন।

বল হাতে বাংলাদেশের হয়ে একাই ৩টি উইকেট শিকার করেছন পেসার তাসকিন আহমেদ। এছাড়া মেহেদি হাসান মিরাজ ২টি এবং সাকিব ও তাইজুল একটি করে উইকেট শিকার করেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »