নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজের সবাই নিজেদের জায়গা ধরে রেখেছেন। তবে দল থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার ইশ সৌধি।
দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি সফরকারী শ্রীলঙ্কার কাছে বেশ গুরুত্ব। কেননা, লঙ্কান্দের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ এখনো হাতছাড়া হয়নি যায়নি। তাই ফাইনালে খেলতে কিউইদের বিপক্ষে সিরিজ জিততে হবে সফরকারীদের।
আগামী ৯ থেকে ১৩ মার্চ ক্রাইস্টচার্চে প্রথম এবং ১৭ থেকে ২১ মার্চ ওয়েলিংটনে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, ব্লেয়ার টিকনার, নেইল ওয়াগনার, স্কট কুগেলেইন, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন এবং উইল ইয়ং।
এস.আর/নিউজক্রিকেট২৪
