নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ব্যাটে বলে দারুণ ছন্দে ছিলেন নাসির হোসেন। এতে অনেকের ধারণা করেছিলো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াডে জায়গা পাবেন তিনি। তবে বুধবার ঘোষিত সেই দলে জায়গা হয়নি নাসিরের। নাসিরের জাতীয় দলে জায়গা না হওয়ার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দিয়েছেন।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে একদম নতুন মুখ তিনজন তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম। বিপিএলে দারুণ খেলে নতুনভাবে দলে ফিরেছেন রনি তালুকদার। তবে সেই দলে জায়গা হয়নি বিপিএলে দারুণ খেলা নাসিরের।
বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘কিছু কিছু প্লেয়ারকে বিবেচনা করা হয়েছে প্লেস বাই প্লেস। সেই হিসেবে মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, লেট অর্ডার বলেন, অনেক চিন্তাভাবনা করেই দলটা তৈরি করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ও (নাসির) সুযোগ পায়নি। সামনে অনেক খেলা আছে, পারফর্ম করলে কেউ চোখের আড়াল হবে না।’
প্রধান নির্বাচক বলেন, অনেক কিছুই এবার আলোচনা হয়েছে। টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমরা যেকোনো একটা ফরম্যাটে ওই খেলোয়াড়কে যদি দরকার হয় অবশ্যই তাকে তৈরি করা হবে।’
অন্যদিকে, বিপিএলে ৪২৫ রান করে প্রায় ৮ বছর পর আবারও জাতীয় দলে ফিরেছেন রনি তালুকদার। তার ফেরার বিষয়ে তবে তার ফেরার ক্ষেত্রে শুধু পারফরম্যান্স নয়, ফিটনেসও বড় ভুমিকা রেখেছে বলে জানালেন প্রধান নির্বাচক।
তিনি বলছিলেন, ‘বয়স কোনো বিষয় নয়, এখানে মূল ব্যাপার হচ্ছে ফিটনেস। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখন। আন্তর্জাতিক ক্রিকেটে এত বেশি ম্যাচ হয়, প্রতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থাকে। সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটও আছে। তাই ফিটনেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।’
নান্নু বলেন, ‘তাই ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ। এটা সবার জন্যই একটা ইতিবাচক বার্তা, যারা ঘরোয়াতে পারফর্ম করছে তাদের জন্য। বয়স কোনো বিষয় নয়, ফিটনেস এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
এস.আর/নিউজক্রিকেট২৪
