নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় দলের বাইরে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বিয়ের পিঁড়িতে বসছেন। আজ বৃহস্পতিবার (২ মার্চ) নিজ শহর ফেনীতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরআগে গতকাল বুধবার সন্ধ্যায় ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে সাইফউদ্দিনের গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
পরিবারের পছন্দের পাত্রী কাজী ফাতেমা তুজ জারাকে বিয়ে করছেন সাইফউদ্দীন। কনে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীন হয়ে অনার্স ভর্তির জন্য আবেদন করেছেন। দ্বিতীয় ইংনিস শুরু করতে যাওয়ার আগে সাইফউদ্দীনের মা জহুরা বেগম ও বড় ভাই কফিল উদ্দীন সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাইফুদ্দিন। ২০২১ সালের জুনে সর্বশেষ ওয়ানডে খেলছিলেন সাইফুদ্দিন। ইনজুরি কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন তিনি। তবে পূর্ণ ফিট না হওয়ার কারণেই বিশ্বকাপ দলে রাখা হয়নি ডানহাতি এই পেসারের। এছাড়া সম্প্রতি শেষ হওয়া বিপিএলেও ভালো ছন্দে ছিলেন না তিনি।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরের দিনই মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এই পেস অলরাউন্ডার। ছুটিতে থাকায় বিয়ের কাজ সেরে নিচ্ছেন ডানহাতি এই পেসার।
এস.আর/নিউজক্রিকেট২৪
