এখনই এটা বলা ঠিক হবে না যে সব শিখেছি: শান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে নিজের ক্যারিয়ারের ১৬তম ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের নিজের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। মাত্র একটা ম্যাচ রান করলাম, এখনই এটা বলা ঠিক হবে না যে অনেক কিছু শিখে গেছি ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এবং ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ৪৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৮ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় পায় ইংল্যান্ড।

২০১৮ সালে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল শান্তর। তবে অভিষেক হওয়ার ৪ বছর পরে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের নিজের প্রথম হাফ সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ব্যাটার। সেই দিন দলের হয়ে শান্ত সর্বোচ্চ ৫৮ রান করেন।

তবে এক ম্যাচেই সব শিখেছেন তা নয় বলে ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন শান্ত।

তিনি বলেন, ‘মাত্র একটা ম্যাচ রান করলাম। এখনই আমার মনে হয় যে এটা বলা হয় ঠিক হবে না আমি অনেক কিছু শিখে গেছি। আজকের ম্যাচেও আমার অনেক ভুল ছিল। আমি যদি ইনিংস বড় করতে পারতাম, তাহলে হয়তো আমরা ২৪০-৫০ রান করতে পারতাম। তবে হ্যাঁ, ভালো একটা ইনিংস হয়েছে। এটা আমাকে সামনের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস যোগাবে।’

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »