আশা জাগিয়ে হারলো বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আশা জাগিয়ে হারলো বাংলাদেশ। ৩ উইকেটের জয় পেয়েছে ইংলিশরা। এতে তিন ম্যাচ সিরিজে সফরকারীরা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

আজ মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এবং ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ৪৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৮ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় পায় ইংল্যান্ড।

জবাবে রান তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে ৬৫ রানের মধ্যেই ইংল্যান্ডের ৪ উইকেট হারায়। তাইজুলের বলের ঝড়ে বিপাকে পড়ে ইংলিশরা। তবে ধীরে ধীরে বাংলাদেশের বোলারদের সামলে উঠেছিল ইংলিশরা। তবে নবম ওভারে এসে স্টেডিয়ামে আগত দর্শকদের উল্লাসে মাতান তাইজুল ইসলাম।এরপর ১৩তম ওভারে আবারও তাইজুলের ভেলকিতে ইংল্যান্ড উইকেট হারায়।

তবে বাংলাদেশের বিপক্ষে একা হাতে লড়াই করে ম্যাচ ছিনিয়ে নেন মালান। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৪৫ বলে ১১৪ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। শেষদিকে আদিল রশিদ ২৯ বলে ১৭ রানের কার্যকরী ইনিংস উপহার দেন। ফলে ৮ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা।

বাংলাদেশের হয়ে বল হাতে তাইজুল ইসলাম ৩ উইকেট শিকার করেন। এছাড়া মেহেদি মিরাজ ২টি এবং সাকিব ও তাসকিন আহমে নেন একটি করে উইকেট।

এরআগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে নিজের ক্যারিয়ারের ১৬তম ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের নিজের প্রথম হাফ সেঞ্চুরি করেছেন শান্ত। দলের হয়ে শান্ত সর্বোচ্চ ৫৮ রান করেন। মাহমুদউল্লাহ ৪৮ বলে ৩১, তামিম ইকবাল ৩২ বলে ২৩ রান করেন।

ইংলিশদের হয়ে বল হাতে সর্বাধিক ২টি করে উইকেট শিকার করেছেন জফরা আর্চার, মার্ক উড ও মইন আলি। এছাড়া একটি করে সংগ্রহ ওকস ও উইল জ্যাকসের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »