ইংল্যান্ডকে ২১০ রানের টার্গেট দিলো বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২১০ রানের টার্গেট দিলো বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমেই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। যেখানে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিরে দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

আজ মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এবং ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ৪৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে নিজের ক্যারিয়ারের ১৬তম ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের নিজের প্রথম হাফ সেঞ্চুরি করেছেন শান্ত। দলের হয়ে শান্ত সর্বোচ্চ ৫৮ রান করেন। মাহমুদউল্লাহ ৪৮ বলে ৩১, তামিম ইকবাল ৩২ বলে ২৩ রান করেন।

ইংলিশদের হয়ে বল হাতে সর্বাধিক ২টি করে উইকেট শিকার করেছেন জফরা আর্চার, মার্ক উড ও মইন আলি। এছাড়া একটি করে সংগ্রহ ওকস ও উইল জ্যাকসের।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »