স্টাফ রিপোর্টার »
মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমেই ব্যাটিং করছে বাংলাদেশ দল। যেখানে তিন নম্বরে খেলতে নেমে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে নিজের ক্যারিয়ারের ১৬তম ম্যাচে ৬৭ বলে ৫ বাউন্ডারিতে ওয়ানডে ক্যারিয়ারের নিজের প্রথম হাফ সেঞ্চুরি করেছেন শান্ত।
ঘরোয়া ক্রিকেটে সব সময়ই দারুণ খেলেন শান্ত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সুবিধা করতে পারেন না তিনি। এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়েছেন শান্ত।
সদ্য শেষ হওয়া বিপিএলে দারুণ খেলেছেন নাজমুল হোসেন শান্ত। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের সঙ্গে টুর্নামেন্ট সেরার পুরস্কারও নিজের করে নিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৩৩ ওভারে ১৪২/৪। শান্ত ৫১ ও মাহমুদউল্লাহ ২০ রান নিয়ে ব্যাট করছেন।
এস.আর/নিউজক্রিকেট২৪
