নাটকীয় ম্যাচে অবিশ্বাস্য জয় পেলো নিউজিল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ফলোঅন করিয়ে ইনিংস ব্যবধানে হারানোর আশায় ছিল ইংল্যান্ডের। তবে সেখানে ২৫৮ রানই করতে পারলো না তারা। নাটকীয়তায় ম্যাচে নিউজিল্যান্ডের বোলারদের দাপটে ২৫৬ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। যার ফলে ১ রানের অবিশ্বাস্য এক জয় পায় কিউইরা।

প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৪৩৫ রান করে ইনিংস ঘোষণা করেছিলো ইংল্যান্ড। এতে জবাবে ব্যাট করতে নেমে ২০৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। যার ফলে ইংলিশদের চেয়ে ২২৬ রানে পিছিয়ে ছিলো। সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেন স্টোকস। নিজেরা ব্যাট করতে না নেমে অলোঅন করিয়ে আবারও নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ইংলিশরা।

ফলো-অন করতে নেমে উইলিয়ামসনের ১৩২ রানের দাপটে ৪৮৩ রান করে নিউজিল্যান্ড। ফলে ইংল্যান্ড পায় ২৫৮ রানের লক্ষ্য। সেই রান তাড়া করতে নেমে মাত্র ১ রানে হেরে যায় ইংল্যান্ড।

ইংলিশদের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে হেরেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে স্টোকসদের বিরুদ্ধে পাল্টা লড়াই করে টেস্ট জিতে নিলো কেন উইলিয়ামসনরা।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »