ওয়েলিংটন টেস্ট খেলা হচ্ছে না কনওয়ের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়েলিংটন টেস্ট থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। মূলত চোটের কারণে চলতি টেস্টে আর মাঠে না হচ্ছে না এই কিউই ওপেনারের।

ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টের চতুর্থ দিনের শেষ বিকেলে ফিল্ডিং করার সময়ে চোট পান কনওয়ে। এতে তার ডান কুঁচকিতে টান লাগে। যার ফলে সাথে সাথে মাঠে ছাড়েন তিনি। তবে পরে জানা গেছে পুরো ম্যাচেই আর খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের টপঅর্ডার ব্যাটারের।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেননি কনওয়ে। তবে দ্বিতীয় ইনিংসে দারুণ খেলেছেন তিনি। টম লাথামকে সাথে নিয়ে উদ্বোধনী জুটিতে ১৪৯ রান যোগ করেছেন এ  টপঅর্ডার ব্যাটার।

যেখানে ব্যাট হাতে ১৫৫ বলে ৬১ রান করেই আউট হয়েছেন কনওয়ে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »