স্টাফ রিপোর্টার »
সাকিব আল হাসান এবং তামিম ইকবালের সম্পর্ক নিয়ে বর্তমান বাংলাদেশ ক্রিকেটে এক নতুন আলোচনার জন্ম নিয়েছে। তবে ইংল্যান্ড সিরিজের আগে এসব নিয়ে মাথা ঘামাতে চান না জাতীয় দলের নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সাকিব-তামিমের দূরুত্বে দলে প্রভাব না পড়লে তার এসবে কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন হাথুরুসিংহে।
আজ মিরপুরে ইংল্যান্ড সিরিজ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান টাইগারদের কোচ চান্দিকা হাথুরুসিংহে।
তিনি বলেন, ‘প্রথমত আমি কেবল সাত দিন ধরে এখানে আছি। আমি এমন ড্রেসিং রুম ও দলে ছিলাম যেখানে সবার সঙ্গে সবার মিলতো না। কিন্তু তারাও এগিয়ে এসেছে, দল হিসেবে খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি এটাই প্রত্যাশা করবেন। আপনার সেরা বন্ধু হয়ে ডিনারে যাওয়ার দরকার নেই। যতক্ষণ এটা প্রভাব রাখছে না, আমি কোনো সমস্যা দেখি না। ’
হাথুরু বলেন, ‘আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার নেই। এটা কি সিরিজ সম্পর্কিত কিছু? এটা কোনো কিছুর জন্যই আদর্শ সময় না। এটা আদর্শ সময় হচ্ছে সিরিজের ব্যাপারে প্রশ্ন করা। ’
তিনি বলেন, ‘তারা অনেক উন্নতি করেছে। নিজেদের ভূমিকা বুঝতে পারার ব্যাপারে উন্নতি হয়ে। কীভাবে তারা প্রস্তুতি নিতে চায়, তারা অনেক উন্নতি করেছে এ বিষয়েও। তরুণরা জানে কীভাবে প্রস্তুতি নিতে হয়, নিজেদের ভূমিকা পালন করতে হয়। এদিকটাতে তারা উন্নতি করেছে। ’
দলে তরুণদের উন্নতি নিয়ে টাইগারদের এ কোচ বলেন, ‘তারা অনেক উন্নতি করেছে। নিজেদের ভূমিকা বুঝতে পারার ব্যাপারে উন্নতি হয়ে। কীভাবে তারা প্রস্তুতি নিতে চায়, তারা অনেক উন্নতি করেছে এ বিষয়েও। তরুণরা জানে কীভাবে প্রস্তুতি নিতে হয়, নিজেদের ভূমিকা পালন করতে হয়। এদিকটাতে তারা উন্নতি করেছে। ’
এস.আর/নিউজক্রিকেট২৪
